পশ্চিমবঙ্গ দখলে বিজেপি–তৃণমূলের ভোটের লড়াই শুরু
বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ দখলের খায়েশটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুদিনের। এই রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি - বিজেপি কখনোই জিততে পারেনি। এবার ভোটের মাঠে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সেই ইতিহাসই পাল্টে দিতে চাইছেন মোদি। তার বিপরীতে তৃণমূলের মমতার লক্ষ্য ক্ষমতা ধরে রাখা।
