যুক্তরাষ্ট্র-ইরান কি আসলেই যুদ্ধবিরতি চায়, নাকি চায় না?
দুই পক্ষই একটা দফারফায় পৌঁছাতে চায়, কিন্তু বাইরে আচরণ করছে ঠিক উল্টো। অনেকটা ওয়ার্ল্ড সিরিজ অফ ব্রিঙ্কম্যানশিপ' বা খাদের কিনারায় দাঁড়িয়ে সাহসের লড়াইয়ের মতো। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইরানের নেতৃত্ব। দুই পক্ষই যেন এক পিচ্ছিল ঢালে দাঁড়িয়ে আছে, যার নিচে গভীর খাদ। অথচ তারা ভাবছে এটাই বোধহয় সফল হওয়ার একমাত্র পথ।
