চলমান জ্বালানি পরিস্থিতি কেন সংকট নয়, ব্যাখ্যা দিলেন জ্বালানিমন্ত্রী
জ্বালানি তেলে অবৈধ বাজার গড়ে উঠেছে। যার কারণে গত বছরের চেয়ে বেশি তেল সরবরাহ করেও চাহিদা মেটানো যাচ্ছে না। সেজন্য চলমান পরিস্থিতিকে সংকট বলতে নারাজ জ্বালনি মন্ত্রী ইকবার হাসান মাহমুদ। ২২ এপ্রিল সংসদে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনায় তিনি এসব কথা বলেন।
