পারমাণবিক যুদ্ধেও কি আকাশ থেকে দেশ চালানো সম্ভব?
বোয়িং E-4B বা 'ডুমসডে প্লেন' হলো যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক বিমান, যা পারমাণবিক যুদ্ধ বা বড় বিপর্যয়ের সময় আকাশে থেকেই দেশ পরিচালনার জন্য তৈরি। এতে প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তারা বসে কমান্ড ও যোগাযোগ চালাতে পারেন। এটি টানা কয়েক দিন আকাশে থাকতে পারে, সাবমেরিনের সঙ্গেও যোগাযোগ করতে পারে এবং পারমাণবিক বিস্ফোরণ ও সাইবার হামলা থেকেও সুরক্ষিত। মূলত স্থলভাগের কমান্ড ধ্বংস হয়ে গেলে এটিই হয়ে ওঠে আকাশে ভাসমান বিকল্প সরকার কেন্দ্র।
