দফায় দফায় মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা
চলতি মাসে দুই দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলপিজি সিলিন্ডারের দাম। সব মিলিয়ে এই বছরের প্রথম চার মাসেই মোট পাঁচবার দাম সমন্বয় করা হলো। দফায় দফায় এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা এখন দিশেহারা।
