দক্ষিণ আমেরিকার জাবুটিকাভা ফল চাষ হচ্ছে কাপ্তাইয়ে
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার জনপ্রিয় ফল 'জাবুটিকাভা'র চাষ শুরু করেছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। এই বিদেশি ফল ইতোমধ্যে ফলন দিয়েছে, যা কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
