কোন পথে অ্যাপলের ভবিষ্যৎ?
প্রযুক্তির দুনিয়ায় এক আকর্ষণীয় নাম অ্যাপল। বিশ্বের কোটি মানুষের আস্থায় যা আজ বিশ্বখ্যাত ব্র্যান্ড। অ্যাপলের পণ্যের প্রতি কম বেশি মোহ আছে অনেকেরই। বিশ্বজুড়ে অ্যাপলের এই গ্রহণযোগ্যতার নেপথ্যের নায়ক কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জসব ও বর্তমান সিইও টিম কুক। যাদের মধ্যে স্টিভ জবস প্রতিষ্ঠান ছেড়েছেন সেই ২০১১ সালে। এবার অ্যাপলের দায়িত্ব ছাড়তে চলেছেন টিম কুকও। তার জায়গায় আসছেন জন টার্নাস। কে এই টার্নাস? অ্যাপলের এই তুমুল জনপ্রিয়তার ভার বহন করতে পারবেন তো টার্নাস? অ্যাপলের ভবিষ্যৎ-ই বা কোন পথে?
