প্রতিরক্ষা নীতিতে কেন পরিবর্তন আনল জাপান?
আজ এখানে তো কাল ওখানে; যুদ্ধ লেগেই আছে বিশ্বে। এমন বাস্তবতায় সক্ষমতা থাকার পরও নিজেকে সামরিকভাবে শক্তিশালী না করা এবং প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে অর্থ উপার্জন না করাটা একরকম বোকামিই বলা চলে। এমন শান্তিবাদী নীতি থেকেই এবার সরে এসেছে জাপান। ২১ এপ্রিল ঘোষণা দিয়েছে, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানি করার।
