পশ্চিমবঙ্গে নির্বাচনী লড়াই এবার কেমন হবে?
ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাইভোল্টেজ নির্বাচন। একদিকে টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির রাজ্য দখলের মরিয়া চেষ্টা।
