যুদ্ধে নেমে যে মহাশক্তিশালী অস্ত্রের সন্ধান পেল ইরান
মাত্র ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের, ছোট নৌ রুট। যা বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতির সমীকরণ। বলছিলাম হরমুজ প্রণালির কথা। যার গুরুত্ব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব। অথচ, এ যুদ্ধের আগে কেউ কল্পনাও করতে পারেনি, এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই প্রণালি। যা বন্ধ করে দিয়ে, যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। শত চেষ্টা করেও যা অবমুক্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র। বাধ্য হয়ে মিত্রদের কাছে সহায়তা চাইতে হচ্ছে মহাক্ষমতাধর ট্রাম্পকে! কিন্তু বিধি বাম; এগিয়ে আসছে না কেউই। এতদিন ড্রোন ও মিসাইলকে ইরানের হাতিয়ার হিসেবে জেনে আসার পর, এখন সবাই টের পাচ্ছে হরমুজই তেহরানের আসল হাতিয়ার। যা অবমুক্ত করতে এখন উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো- নিজেদের প্রধান এই হাতিয়ারের নিয়ন্ত্রণ কি ছাড়বে ইরান?
