ইরানের সমরাস্ত্র নিয়ে কেন দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র?
পেন্টাগন দাবি করেছিল, ইরানের সামরিক মেরুদণ্ড চূর্ণ হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিশ্বকে জানিয়েছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার 'কার্যত ধ্বংস'। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্ট ওয়াশিংটনের সেই দাবিকে স্রেফ 'আষাঢ়ে গল্প' বানিয়ে ছেড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ইরান এখন বের করে আনছে তাদের গোপন মরণাস্ত্র!
