ইরান যুদ্ধে বহুল আলোচিত ১০টি শব্দের নেপথ্য কাহিনী
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্ববাসীকে নতুন এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি যেমন করেছে, তেমনি শিখিয়েছে নতুন অনেক শব্দ। এই যেমন 'হরমুজ'। জীবনে প্রথম শুনতে পাওয়া এই প্রণালির নামটি বাংলাদেশের অনেক মানুষের মুখে 'তরমুজ' উচ্চারণেও উদ্ধৃত হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই এরকম ১০টি শব্দের শানে-নুজুল, যা চলতি সময়ে বেশ আলোচিত।
