একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে কী বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন বুনো ওল; তেমনি বাঘা তেঁতুল কিম জং উন। সেই বার্তাটি ট্রাম্পকে আরও একবার দিয়ে রাখলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য আলোচনার মাঝেই সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফাঁকা আওয়াজ দিয়েছেন কিম। যেখানে বার্তাটা স্পষ্ট- আলোচনার নাম করে ভিন্ন কিছুর পরিকল্পনা করলে- হাত গুঁটিয়ে বসে থাকবে না পিয়ংইয়ং।
