বাড়তি দামের বোঝা কাঁধে নিয়েও গ্রাহকদের দাবি একটিই
১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। এতে লিটার প্রতি তেলে বেড়েছে ১৫-২০ টাকা। দাম বাড়ানোর পর গ্রাহকদের প্রত্যাশা ছিল, জ্বালানি তেল কিনতে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু বাস্তবতা হলো এখনও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতেই হচ্ছে গ্রাহকদের।
