সেচ মালিকদের ‘সিকি’ প্রথায় জিম্মি সিরাজগঞ্জের কৃষক
ইরি-বোরো মৌসুমে সিরাজগঞ্জে উপজেলা সেচ কমিটির নির্ধারিত মূল্য মানছে না সেচ স্ক্রিম মালিকরা। ফসল কাটার সময় কৃষকদের কাছ থেকে প্রতি বিঘায় আদায় করা হচ্ছে উৎপাদনের চার ভাগের এক ভাগ ধান। যা নির্ধারিত মূল্যের চেয়ে দু থেকে তিন গুণ বেশি। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশংকা কৃষকদের।
