ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দিতে পারবেন এনসিপিতে: নাহিদ ইসলাম
এবি পার্টি ,আপ বাংলাদেশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ নেতা যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে। ১৯ এপ্রিল দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় এ বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
