আবার বন্ধ হরমুজ, যুদ্ধবিরতি কি ভাঙনের পথে?
যুদ্ধবিরতির মাঝেই ইরান প্রথমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেয়, এতে বিশ্বে স্বস্তি ফিরেছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তারা আবার প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে অবরোধ জারি করে, ফলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে দোষারোপ করছে, হুমকি-পাল্টা হুমকিতে বাড়ছে উত্তেজনা। এতে যেকোনো সময় সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
