ফুয়েল স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ নিয়ে সরকারের পরিকল্পনা কী?
২৫ হাজার টন অকটেন নিয়ে ১৭ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে একটি ট্যাংকার। এর মধ্য দিয়ে দেশে অকটেনের মজুত ছাড়িয়েছে ৫৫ হাজার ৫শ টনের ঘর। কিন্তু ইস্টার্ন রিফাইনারি লিমিটেড- ERL এর ২০ হাজার টন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান সংরক্ষণাগারে ২২ হাজার টনসহ দেশের ১৬ ডিপোতে সর্বোচ্চ অকটেন ধারণক্ষমতা ৫৩ হাজার টন। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে আড়াই হাজার টন বেশি অকটেন রয়েছে দেশে। আর স্থানীয়ভাবে দৈনিক উৎপাদন হচ্ছে ৭শ টন অকটেন।
