রাজনৈতিক মতাদর্শের কারণে হেনস্তা নয়: স্পিকার
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিচার বিভাগ জামিন দেওয়া ভালো সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ। ভোলায় ৩ দিনের সরকারি সফরের শেষ দিনে ১৮ এপ্রিল দুপুর ভোলা সার্কিট হাউসে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
