জনগণের ট্যাক্সের টাকা হিসাব মতো খরচ করতে হবে: জামায়াত আমির
রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ১৮ এপ্রিল সকাল ১১টায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে ভর্তি থাকা রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
