সংঘাতের মাঝেই হরমুজ খুলে দিল ইরান; কী বলছে বিশ্ব?
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতিতে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হয়েছে, এতে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কারণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। ইউরোপীয় নেতারা নিঃশর্ত ও স্থায়ীভাবে প্রণালি খোলার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজন হলে যৌথ নৌ মিশনের কথাও বলেছেন। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলো এখনো ঝুঁকি বিবেচনা করে সতর্ক অবস্থানে রয়েছে।
