ওয়াশিংটন ডিসিতে আইএমএফ-বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের সঙ্গে দুটি বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় ১৭ এপ্রিল সকালে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। একই দিন বিকালে হয় আরেকটি বৈঠক। এতে অংশ নেন আইএমএফের ডিএমডি নাইজেল ক্লার্ক। দুইটি বৈঠকেই বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, উন্নয়নের অংশীজন হয়েই বাংলাদেশের পাশে থাকতে চায় আইএমএফ।
