লেবাননে বিরতির পর এবার কি ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি?
ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ১৬ এপ্রিল রাতে। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার পর আনন্দ-উল্লাসের খবর পাওয়া গেছে লেবাননজুড়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরানও। এটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দেখছে তেহরান। তবে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামছে? সেটির ইঙ্গিত দিয়েছেন বারবার নিজের অবস্থান বদল করা মার্কিন প্রেসিডেন্টে। সেই আশায় ভরসা রাখবে কি পুরো বিশ্ব?
