চাপে ফেলে কি ইরানকে বশে আনতে চাইছে যুক্তরাষ্ট্র?
যুদ্ধ, অবরোধ, আর কূটনীতির টানাপোড়েনে ক্রমেই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা। সংলাপের জায়গা দখল করে নিচ্ছে হুঁশিয়ারি। কূটনীতির নীরব পর্দার আড়ালে জমে উঠছে যুদ্ধের প্রস্তুতি। একদিকে সমঝোতার আভাস, অন্যদিকে সরাসরি যুদ্ধের বার্তা। দুই বিপরীত বাস্তবতা যেন এগিয়ে চলছে পাশাপাশি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে চাপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র?
