দেশের কোথায় ইন্টারনেট ব্যবহারকারী কম, কোথায় বেশি?
দেশে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মধ্যে মৌলিক মিল কপি-পেস্ট করার ক্ষেত্রে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ বলছে, ইন্টারনেট ব্যবহারকারীদের ৮৪ দশমিক ৪ শতাংশের মধ্যেই এই প্রবণতা বিদ্যমান। ১৬ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে 'আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ' শীর্ষক প্রকল্পের জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
