যুক্তরাষ্ট্র-ইরান দু’পক্ষই জয় পেতে পারে যে চুক্তিতে?
ইরান যুদ্ধের ভয়াবহতা ও অর্থনৈতিক ক্ষতির হিসাব, জানান দিচ্ছে; এ যুদ্ধ, দীর্ঘমেয়াদে টেনে নেওয়া কঠিন। বাস্তবে একটি সমঝোতায় পৌঁছানো ছাড়া, কারো সামনেই খুব বেশি বিকল্প নেই। যুদ্ধবিরতির শেষ পর্যায়ে এসে, এই কঠিন সত্য এখন, উপলব্ধি করতে পারছে কমবেশি সবাই। কিন্তু শান্তি চুক্তি মানেই তো, কারো না কারো আপোষ করা। অথচ, যুক্তরাষ্ট্র-ইরান দু'পক্ষই চায় জয়। দু'পক্ষই জয় পেতে পারে এমন কোনো চুক্তি কি আদৌ সম্ভব? চলুন বুঝে আসা যাক।
