পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন মধ্যপ্রাচ্য সফরে?
নীরবে, আড়ালে, কিন্তু দ্রুত বদলে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ। একদিকে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফর, অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যপ্রাচ্য সফর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে পাকিস্তানের তৎপরতা যেন ইঙ্গিত দিচ্ছে বড় কোনো উদ্যোগের। প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো সমঝোতার পথ। নাকি আবারও ব্যর্থ আলোচনার দিকে এগোচ্ছে ইরান -যুক্তরাষ্ট্র?
