লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের: বিশ্ব বাণিজ্য কি বড় সংকটে?
বিশ্ব রাজনীতির অদৃশ্য দাবার বোর্ডে হঠাৎ করেই যেন বেড়ে গেছে গতি। একের পর এক হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি চলছেই। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, লন্ডনের পার্লামেন্ট থেকে বেইজিংয়ের কূটনৈতিক বার্তা… সবখানেই যেন বাড়ছে উত্তেজনার পারদ। প্রশ্ন উঠছে, এটি কি কেবল কূটনৈতিক চাপের খেলা, নাকি ধীরে ধীরে বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব?
