কেন যুক্তরাষ্ট্রকে ছাড়াই জোট গঠন করছে ইউরোপ?
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে বাদ দিয়েই একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। এই পদক্ষেপের নেপথ্য কারণ হলো, ইউরোপ চাইছে চলমান সংঘাতের প্রধান পক্ষগুলোকে এড়িয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে।
