কুষ্টিয়ায় পীর হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই কেন?
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যার ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। যেখানে প্রধান ও হুকুমের আসামি করা হয়েছে স্থানীয় জামায়াতের নেতা মুহাম্মদ খাজা আহমেদকে।
