কেমন হবে আজকের তাপমাত্রা?
বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে রোদ ও গরমের তীব্র দাপট দেখা গেছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৫ এপ্রিলও এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর বিস্তার আরও বাড়তে পারে।
