কোডিং ছাড়া কি অ্যাপ তৈরি করা সম্ভব?
স্মার্টফোনের এই যুগে আমাদের সারাদিন কাটে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে। কিন্তু কখনো কি প্রয়োজনীয় অ্যাপ নিজে তৈরির চেষ্টা বা চিন্তা করেছেন? এতদিন অ্যাপ তৈরি করা ছিল শুধুই প্রোগ্রামার বা বিশেষজ্ঞদের কাজ। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কল্যাণে ছবি আঁকা বা ইমেইল লেখার মতোই সহজ হয়ে যাচ্ছে অ্যাপ তৈরি করা।
