যিশুর মতো করে নিজেকে উপস্থাপনের পেছনে কী ভাবনা ছিল ট্রাম্পের?
ট্রাম্পের পরনে লম্বা আলখাল্লা, মাথার চারপাশে উজ্জ্বল ঐশ্বরিক আভা, যিশু খ্রিস্টের মতো এক প্রতীকী অবয়বে আবির্ভূত হয়েছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি এই ছবিটি পোস্ট করেছিলেন ট্রাম্প। তবে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন মি. প্রেসিডেন্ট।
