ইরান অবরোধে কতগুলো মার্কিন যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে?
ইরানের সব সমুদ্রবন্দর অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান সফল করতে যুক্তরাষ্ট্রের ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, অনেক দেশ তার এই উদ্যোগে যোগ দেবে।
