বাংলা নববর্ষকে যেভাবে উদযাপন ঢাকাবাসীর
পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে এক নতুন সূর্যের আলোয় স্নান করে আসে এই দিনটি— বাংলা বছরের প্রথম দিন। গ্রাম বাংলার মাঠঘাট থেকে শুরু করে নগরের কংক্রিট-ঘেরা বুকে এই দিনটিই যেন সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে রঙিন।
