মার্কিন নৌ-অবরোধে কি চক্রবৃদ্ধি হারে বাড়বে তেলের দাম?
ইরানের অবরোধে হরমুজ প্রণালি বলা চলে প্রায় বন্ধ। সেই বন্ধ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট কী করেননি? গালিগালাজ, গোটা সভ্যতা ধ্বংসের হুমকি, শেষ পর্যন্ত না পেরে, ইসলামাবাদে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। সেই আলোচনা ব্যর্থ হওয়ার পর, এবার তিনি বলছেন প্রায় অবরুদ্ধ অবস্থায় থাকা ইরানের নৌ-পথ পুরোপুরি বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র, ইরানকে নাস্তানাবুদ করবে ওয়াশিংটন। এতে কি নিজের বিপর্যয় ঠেকাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট? নাকি আরও চড়া মূল্য চুকাতে হবে তাকে?
