হাঙ্গেরির নির্বাচন: ১৬ বছরের অরবান শাসনের অবসান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু বলে কথা। এই ক্ষমতার জোরে গত ১৬ বছর হাঙ্গেরি শাসন করেছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আটকে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বহু সিদ্ধান্ত। সেই অরবানের শাসন ক্ষমতার অবসান ঘটেছে এবার তারই রাজনৈতিক আদর্শ লালন করা পিটার মাজিয়ার হাতে। অরবানের এই পরাজয়ে ইউরোপ জুড়ে এখন স্বস্তির হাওয়া। বিপরীতে ইউরোপের ভেতরের খবরাখবর জানানো এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ট্রাম্প ও পুতিনের জন্য এ ধাক্কা সামাল দেওয়া কতটা কঠিন- সেটিই জানাব টিবিএস এক্সপ্লেইনারে।
