জ্বালানি তেলের বাজারে অস্থিরতা থামবে কবে?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ঘর ছাড়িয়ে গেল। ১৩ এপ্রিল এশিয়ার বাজার খোলার পরপরই দেখা গেছে তেলের মূল্যের এই উত্থান। কিন্তু কেন? এর সহজ উত্তর হবে- ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা। আর এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
