অর্ধশতাব্দী পর অনুশোচনা; ট্রেন ভ্রমণের টাকা পরিশোধ করলেন মফিজুল
১৯৭৮ সালের দিকে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে বহুবার ট্রেনে ভ্রমণ করতেন ৬০ বছর বয়সী মো. মফিজুল ইসলাম। সেসময় বিনা টিকেটে যাতায়াত করেছেন তিনি। প্রায় অর্ধ শতাব্দী পর তাঁর অনুশোচনা শুরু হয় বিনা টিকেটে ভ্রমণ নিয়ে। অবশেষে পহেলা এপ্রিল গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে রেল ভ্রমণের ২০ হাজার টাকা পরিশোধ করে দীর্ঘ দিনের অনুশোচনা ঘোচালেন তিনি।
