ট্রাম্পের হুমকির মধ্যে পুতিনের মধ্যস্থতার প্রস্তাব কতটা গুরুত্ব পাবে?
ইরানের সঙ্গে কোনোকালেই সুর নরম করতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কঠিন বেড়াজালে আটকে যাওয়ার পরও, সেই একই সুরে এখনো হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প এবার জানালেন, সংঘাত নিরসনে কোনো চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে, পাশাপাশি দেশটির ওপর নৌ-অবরোধও করা হবে।
