প্রতিশ্রুতি বনাম বাস্তবতা; মেয়র মামদানি কোথায় দাঁড়িয়ে?
১০০ দিন আগে তীব্র শীত উপেক্ষা করে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন সিটি হল পার্কে। সেদিন তারা প্রত্যক্ষ করেছিলেন জোহরান মামদানির আনুষ্ঠানিক অভিষেক। বিশ্বের সবচেয়ে ধনী শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে এই তরুণ ডেমোক্রেটিক সোশ্যালিস্টের জয় ছিল ঐতিহাসিক। অনেকের কাছে এটি ছিল এক ধরনের পরীক্ষা। সাশ্রয়ী মূল্যের প্রতিশ্রুতির ওপর দাঁড়ানো মামদানির নির্বাচনী ইশতেহার সত্যিই কি একটি বৈশ্বিক আর্থিক রাজধানী পরিচালনা করতে পারবে?
