নেত্রকোণার পাহাড়ি নদীতে সেতু না থাকায় দুর্ভোগে সীমান্তবাসী
নেত্রকোণার পাহাড়ি সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড়ি এই অঞ্চলের অর্থনীতির দীর্ঘদিন ধরেও থমকে থাকলেও নতুন সীমান্ত সড়কে কিছুটা গতি এসেছে। তবে চারটি নদীর উপর এখনো সেতু নির্মাণ না হওয়ায় পুরোপুরি সুফল পাচ্ছেন না সীমান্তের কয়েক লাখ বাসিন্দা।
