প্রদক্ষিণ শেষ; এবার চাঁদে পা রাখার মিশন শুরুর অপেক্ষা
৯ দিন এক ঘণ্টা ৩২ মিনিট ৫ সেকেন্ডে ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইলের দীর্ঘ যাত্রা শেষ করেছেন আর্টেমিস টু মিশনের ৪ নভোচারী। বাংলাদেশ সময় ১১ এপ্রিল সকাল ৬টা ৭ মিনিট ২৭ সেকেন্ডে স্যান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল।
