বিশ্ব কি এক অন্তহীন সংঘাতের পথে এগোচ্ছে?
মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যাচ্ছে? গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে যে যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল, আজ তা এক জটিল মোড়ে দাঁড়িয়ে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় একদিকে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে তখন লেবানন ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের বিজয় ঘোষণা করলেও বাস্তবতা কি সত্যিই তাই? নাকি এক অন্তহীন সংঘাতের পথে এগোচ্ছে বিশ্ব?
