ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার খবরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আলোচনার ইঙ্গিতে গত সপ্তাহের তুলনায় তেলের দাম কিছুটা কমলেও, শুক্রবার নতুন করে তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
