হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো, কেন বললেন বিরোধীদলীয় নেতা?
বিরোধী দলের আপত্তি সত্ত্বেও সংসদে স্থানীয় সরকার, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশ পাস করায় সংসদে থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। তবে জনগণের কথা বলতে আমরা আবারো সংসদে ফিরবো, বর্জন করবো না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৯ এপ্রিল জাতীয় রাতে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
