সব গন্ধই কি শরীরের জন্য খারাপ?
সাধারণত পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ঘ্রাণশক্তিকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়। নাকে কোন বাজে গন্ধ পেলে আমরা সাময়িকভাবে বিরক্ত হই; তবে গুরুত্ব না দিয়ে সরে আসি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, চারপাশের দুর্গন্ধ শুধু আমাদের বিরক্তির কারণই নয়; বরং এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
