ট্রাম্প কি আবারও ভয়াবহ হামলা চালাবেন?
ইরান যদি চুক্তি না মানে,তাহলে আরও বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ''ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি ঠিকভাবে না মানে, তাহলে আবার হামলা শুরু হবে। এই হামলা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালী। যা আগে কেউ দেখেনি।'' বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
