আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে পরিবারের প্রতিক্রিয়া
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় নিয়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের পরিবার।
