ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক: নেতানিয়াহু কেন উপেক্ষিত?
ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিটি যেন নেতানিয়াহুর রাজনৈতিক কফিনে শেষ পেরেক। যে ইরানকে তিনি ধ্বংস করার হুমকি দিয়ে বিশ্বমঞ্চে নাটকীয় ভঙ্গি করতেন, সেই ইরানের সঙ্গেই আজ ইসরায়েলকে এক টেবিলে না থেকেও সমঝোতা মেনে নিতে হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সেই 'হাস্যকর' তকমা দেওয়া ভবিষ্যদ্বাণীই আজ সত্য—ইরানের শাসনব্যবস্থা অটুট, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হয়নি, বরং আগের চেয়েও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে আইআরজিসি।
